ইউক্রেনের অর্থনৈতিক পুনর্গঠনে ১৭৫০ কোটি মার্কিন ডলার সহায়তার অনুমোদন দিয়েছে বিশ্ব আর্থিক সংস্থা আইএমএফ। বুধবার এ অনুমোদন দেয়ার কথা ঘোষণা করেন আইএমএফ প্রধান ক্রিস্টিন লাগার্দ। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।

তবে, ইউক্রেনের বর্তমান পরিস্থিতির জন্য উদ্বেগ প্রকাশ করেন আইএমএফ প্রধান। ইউক্রেনের এই পরিস্থিতি বিশ্বের মধ্যে অন্যতম ভূরাজনৈতিক ঝুঁকির সৃষ্টি করতে পারে।

এই অর্থ সহায়তা আগামী চার বছরে ধাপে ধাপে দেয়া হবে জানান তিনি। পরিস্থিতি যাতে স্বাভাবিক হয় সে ব্যাপারেও জোর দেয়ার আহবান জানান তিনি। ১৭৫০ কোটি ডলারের মধে এক হাজার কোটি ডলার দেয়া হবে এই বছরের মধ্যেই। আইএমএফের এ অর্থ সহায়তাকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এমএ