বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় তদন্তাাধীন ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা লরেঞ্জো ভি. তান পদত্যাগ করেছেন।

আজ (শুক্রবার) আরসিবিসির এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, লরেঞ্জো ভি. তানের পদত্যাগপত্র ব্যাংকের পরিচালনা পরিষদ গ্রহণ করেছে। ৬ মে থেকেই তার পদত্যাগ কার্যকর হচ্ছে।
এসএম