[size=2]চীনের আহ্বান উপেক্ষা করে [/size][size=2]তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন [/size][size=2]মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।[/size]
শুক্রবার তার সাথে ব্যক্তিগত সাক্ষাত করবেন [size=2]মার্কিন প্রেসিডেন্ট[/size][size=2]।[/size]
[size=2]যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র কেইটলিন হেইডেনের উদ্ধৃতি দিয়ে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ধর্মীয় এ নেতার প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে প্রেসিডেন্ট তাকে আমন্ত্রণ জানিয়েছেন।[/size]
এদিকে চীন এ বৈঠক বাতিল করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হু চুনইং বলেছেন, দালাই লামার সঙ্গে ওবামার সাক্ষাৎ চীনের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল। এ কাজ আন্তর্জাতিক নীতির লঙ্ঘন যা চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক দুর্বল করে দেবে।
সর্বশেষ ওবামা ও দালাই লামার মধ্যে সাক্ষাত হয়েছিল ২০১১ সালে। সে সময় চীন সে সাক্ষাতের বিরোধিতা করেছিল। চীন দালাই লামাকে একজন বিচ্ছিন্নতাবাদী হিসেবে অভিহিত করে থাকে।
দালাই লামা ১৯৫৯ সালে চীন থেকে পালিয়ে ভারতে আশ্রয় গ্রহণ করেন।
তবে দালাই লামা দাবি করেন, তিনি শুধু তিব্বতের স্বায়ত্তশাসন চান, স্বাধীনতা নয়। তিব্বতীরা দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলন করে আসছে। তাদের এ আন্দোলনের পক্ষে কাজ করছেন দালাই লামা।
এদিকে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তিব্বতের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করে না। কিন্তু তারা শুধু চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন।
তিব্বত চীনের শাসনাধীন একটি অঞ্চল। তিব্বতের বাসিন্দাদের রাজনৈতিক ও ধর্মীয় অধিকার দমনে চীনের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ রয়েছে। তবে চীন সেসব অভিযোগ অস্বীকার করে বলছে, তিব্বতের মানুষের জীবন যাপনের জন্য সেখানকার অর্থনৈতিক উন্নয়ন করা হচ্ছে।
[b]ঢাকা,২১ ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
দালাই লামাকে ওবামার আমন্ত্রণ
চীনের আহ্বান উপেক্ষা করে তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামাকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। শুক্রবার তার সাথে ব্যক্তিগত সাক্ষাত করবেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র কেইটলিন হেইডেনের উদ্ধৃতি দিয়ে
ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের
তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, যে পদক্ষেপগুলো পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টদের নেওয়া উচিত ছিল, তিনি এখন সেই সিদ্ধান্তমূলক পদক্ষেপগুলোই নিচ্ছেন।
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প
ফ্রান্সে ছড়িয়ে পড়া সহিংসতা ও রাজপথের উত্তপ্ত পরিস্থিতির জন্য পুনরায় অভিবাসন নীতিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের পরিস্থিতি এড়াতে ইউরোপ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তাদের দেশের সীমান্ত কঠোরভাবে বন্ধ করার জোর তাগিদ দিয়েছেন তিনি।
বিশ্ববাজারে কমল তেলের দাম
রাশিয়া থেকে তেল সরবরাহ বাড়তে পারে—এমন প্রত্যাশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন ও রাশিয়া পরস্পরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। এতে রাশিয়ার তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়, সুর বদলালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে নিজের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। আগামী ৩ নভেম্বর দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
















