ফিলিস্তিনের গাজা ভূখন্ডে চলছে ইসরাইলি নিধনযজ্ঞ। বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। বৃহস্পতিবার পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৮৪ জন ফিলিস্তিনি। আলজাজিরার দেয়া সর্বশেষ খবর অনুযায়ী এ তথ্য জানা গেছে।
গাজার অন্তত ৭৫০টি অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এমনকি সংবাদপত্র ও সাংবাদিকদের বহনকারী গাড়ি, ক্যাফেটেরিয়া-খাবার দোকান ও বাড়িঘরে হামলা চালানো হয়েছে।
এদিকে, গাজার হামাস সদস্যরা ইসরাইলের বিমান হামলার জবাবে অন্তত ৩৫০টি রকেট হামলা চালিয়েছেন ইসরাইলে। তারা এটিকে ইসরাইলি হামলার বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে দাবি করছেন। তবে, আজ বৃহস্পতিবার কোনও রকেট হামলা চালানো হয়নি।
হামাসের রকেটগুলো ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে অনেক দূরে আঘাত হেনেছে। তবে, ইসরাইলের মোতায়েনকৃত আয়রন ডোমের কারণে রকেটগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে না। সূত্র: আলজাজিরা
ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ
আন্তর্জাতিক
গাজায় চলছে ইসরাইলি নিধনযজ্ঞ, নিহত ৮৪
ফিলিস্তিনের গাজা ভূখন্ডে চলছে ইসরাইলি নিধনযজ্ঞ। বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। বৃহস্পতিবার পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৮৪ জন ফিলিস্তিনি। আলজাজিরার দেয়া সর্বশেষ খবর অনুযায়ী এ তথ্য জানা গেছে





