মালিয়েশিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে বাংলাদেশিসহ ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির রাজধানী কুয়ালালামপুরে সোমবার সিরিজ অভিযানে গ্রেপ্তার করা ৪০০ জনের মধ্যে অধিকাংশই বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিক।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ভুয়া পাসপোর্ট তৈরির মেশিন ও মালয়েশিয়ার অভিবাসনসংক্রান্ত নথিপত্র জব্দ করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অবৈধ কাগজপত্রও পাওয়া গেছে তাদের কাছে।

সাউথইস্ট এশিয়ান গেমস উপলক্ষে কুয়ালালামপুরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে তল্লাশিচৌকি বসানো হয়েছে।

এমএনজে