গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইল। শেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। গাজায় দীর্ঘমেয়াদী অভিযান চালানোরও সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। খবর বিবিসি'র।
ইসরায়েল সামরিক সূত্রগুলো জানিয়েছে, বিমান হামলার পাশাপাশি তারা স্থল আক্রমণসহ সম্ভাব্য সকল বিষয়ে প্রস্তুতি নিচ্ছে।
এদিকে মঙ্গলবার অন্তত ৫০টি স্থানে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এ হামলায় অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গেছে।
গাজা থেকে ইসরায়েলে ২০টি রকেট ছোড়ার জবাবে এই বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। তবে ওই রকেট হামলায় কোনো ক্ষয়-ক্ষতির কথা জানায়নি তারা।
ফিলিস্তিন অধিকৃত গাজায় ইসরায়েলি হামলার পরপরই তা বন্ধে আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। সূত্র: বিবিসি
ঢাকা, ০৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ
আন্তর্জাতিক
গাজায় দীর্ঘমেয়াদে অভিযান শুরু, নিহত ১১
গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে ইসরাইল। শেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। গাজায় দীর্ঘমেয়াদী অভিযান চালানোরও সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল





