এই প্রথম নারী রাষ্ট্রদূত নিয়োগ করতে চলেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়ে আফখামকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার।
বুধবার স্থানীয় সংবাদমাধ্যমে খবরটি প্রকাশিত হয়। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি আফখাম।
তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব প্রক্রিয়া মতোই এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পদে দায়িত্ব পালনের পর পূর্ব এশিয়ার একটি দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কোন দেশে তাঁকে পাঠানো হবে, তা এখনও জানানো হয়নি। পাশাপাশি ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরবর্তী মুখপাত্রের দায়িত্ব কাকে দেয়া হবে তাও জানানো হয়নি।
কেএইচ





