পাকিস্তানের গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলে কয়েকটি বিমান হামলা ও বন্দুকযুদ্ধে অন্তত ৫৫ জন নিহত হয়েছে।
সামরিক বাহিনীর এক বিবৃতিতে শনিবার জানানো হয়, সেনাবাহিনীর সদস্যরা শুক্রবার রাতে আফগান সীমান্তবর্তী উপজাতীয় ওরাকাজি ও খাইবার জেলা সংলগ্ন এলাকায় একটি তালেবান আস্তানায় অভিযান চালায়। তালেবান যোদ্ধারা সেখানে একটি বৈঠকের জন্য একত্রিত হয়েছিলো।
বিবৃতিতে বলা হয়, সেখানে তুমুল লড়াই হয়, ১৬ যোদ্ধা নিহত ও ২০ যোদ্ধা আহত হয়। তারা পালিয়ে যাওয়ার সময় তাদের সহযোদ্ধাদের নয়টি লাশ ফেলে যায়।
বিবৃতিতে আরো বলা হয়, বাহিনীর সদস্যরা গুরুতর আহত দুই তালেবান সদস্যকে গ্রেফতার করেছে। এ ছাড়া এ সময় চার সৈন্যও আহত হয়েছে।
সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তামিম বাজওয়া জানান, শুক্রবার রাতে উত্তর-পশ্চিমাঞ্চলে কয়েকটি বিমান হামলায় দুই বিদ্রোহী কমান্ডারসহ ১৯ জন নিহত হয়েছে এবং তাদের একটি গোলাবারুদের ডিপো ধ্বংস করা হয়েছে।
এমএ





