চীনের ফুজিয়ানা প্রদেশে জাহাজের সঙ্গে মাছ ধরার একটি নৌকার সংঘর্ষের ঘটনায় ১১ জেলে নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় টেলিভিশন চ্যানেল সিসিটিভি।

স্থানীয় সময় সোমবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১২টায় নৌকা ডুবির ওই ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম জানায়, প্রদেশের জংজু শহরের সমুদ্র এলাকায় ওই ঘটনার সময় নৌকায় ১৪ জন জেলে ছিলেন। এর মধ্যে মাত্র তিনজন তীরে উঠতে সক্ষম হন।

নিখোঁজদের সন্ধানে নৌকা ও হেলিকপ্টার পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

এমই