ইউক্রেনকে নিয়ে এক ধরনের টানা-হেঁচড়াই শুরু করেছে রাশিয়া। প্রায় প্রতিদিনই কোন না অঘটন ঘটছে ইউক্রেনে। আর এর পিছনে হয়তো সরাসরি রাশিয়ার হাত রয়েছে বা ইউক্রেনেরই রুশপন্থীদের তৎপরতা রয়েছে।
এবার একটি অদ্ভূত প্রস্তাব পেয়েছেন ইউক্রেনের নারীরা। ইউক্রেন ত্যাগ করে যেসব নারী রাশিয়ায় পাড়ি জমিয়েছেন বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই প্রস্তাব দিয়েছে এক রাশিয়ান ওয়েবসাইড।
জার্নাল সোস্যাল মিডিয়া নামের ওই সাইটটিতে বলা হয়েছে, ইউক্রেনের যেসব মেয়েরা রাশিয়ায় থাকার জন্য জায়গা খুঁজছেন তারা চাইলে রুশ পুরুষদের ঘরে থাকতে পারবেন। বিনিময়ে তাদেরকে গৃহকর্তার জন্য ইউক্রেনের ঐতিহ্যবাহী সব্জি স্যুপ বানিয়ে খাওয়াতে হবে এবং যাবতীয় ঘরকন্নার কাজ করতে হবে।
আবার ঘরের কাজ না করতে চাইলে তাদের বাড়িওয়ালাকে নগদ অর্থ দিতে হবে। কোনো নারী যদি ঘরকন্নার কাজ বা স্যুপ তৈরি করতে না পারেন কিংবা বাড়ি ভাড়া দেয়ার টাকা না থাকে তাহলে? তারও ব্যবস্থা আছে। দিলদরিয়া রুশ পুরুষরা তাদেরকেও থাকার জায়গা দেবে। তাদেরকে কেবল রুশ পুরুষদের শয্যাসঙ্গীনি হতে হবে!
ওয়েবসাইটটিতে দাবি করা হয়েছে, ইতিমধ্যে এক ডজনেরও বেশি ইউক্রেনীয় নারী তাদের এ প্রস্তাবে রাজি হয়েছে। সূত্র: ওয়েবসাইট
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
ইউক্রেনের নারীদের 'দায়িত্ব' নিতে চায় রাশিয়ার পুরুষরা!
ইউক্রেনকে নিয়ে এক ধরনের টানা-হেঁচড়াই শুরু করেছে রাশিয়া। প্রায় প্রতিদিনই কোন না অঘটন ঘটছে ইউক্রেনে। আর এর পিছনে হয়তো সরাসরি রাশিয়ার হাত রয়েছে বা ইউক্রেনেরই রুশপন্থীদের তৎপরতা রয়েছে।





