গোয়াদার বন্দর আর জিনজিয়াংকে সংযোগকারী ৩ হাজার কিলোমিটার দীর্ঘ অর্থনৈতিক করিডোরের সুরক্ষা নিশ্চিত করতে পাকিস্তানে সেনা মোতায়েন করতে যাচ্ছে চীন।

পাশাপাশি মহাসড়কের সুরক্ষায় পাকিস্তান তিনটি স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এবং দু’টি অতিরিক্ত আর্টিলারি রেজিমেন্ট করবে। ভারত সরকারের কাছে এমন তথ্য হাজির করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সেইসঙ্গে পাকিস্তানে চীনা সেনা মোতায়েনের সিদ্ধান্তের খবরে উদ্বেগ জানিয়েছে ভারত। একটি ব্রিগেড তিনটি রেজিমেন্ট নিয়ে গঠিত। আর এসব রেজিমেন্টের প্রতিটির সদস্য সংখ্যা প্রায় ১ হাজার।

ভারতীয় সংবাদমাধ্যম বলা হয়, যদিও মহাসড়কের সুরক্ষার জন্য পাকিস্তানে চীনা সেনা মোতায়েন করা হচ্ছে, তারপরও তা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে। গিলগিত-বালতিস্তান এলাকায় চীনা সেনার উপস্থিতি নিয়ে আগেও উদ্বেগ জানিয়েছিল ভারত।

এছাড়া, এ মহাসড়ক রক্ষার জন্য পাকিস্তান তিনটি স্বতন্ত্র পদাতিক বিগ্রেড এবং দু’টি বাড়তি গোলন্দাজ রেজিমেন্টও তৈরি করেছে। ভারতের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। এতে আরো বলা হয়েছে, সিপিইসি’কে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ করিডরের মাধ্যমে বেলুচিস্তানের গোয়াদার বন্দরের সঙ্গে চীনের সিনজিয়াং অঞ্চলের সরাসরি সংযোগ স্থাপিত হবে।

ধারণা করা হচ্ছে, পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে চীনে নেয়ার জন্য অন্যান্য পণ্যসহ জ্বালানি এবং পেট্রোলজাত পণ্য পরিবহনে ব্যবহৃত হবে এ পথ। এতে মধ্যপ্রাচ্য থেকে চীনের তেল আমদানি করতে প্রায় ১২ হাজার কিলোমিটার পথ কমে যাবে।

 

এমআইএস।