ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলের গোরলোভাকা শহরে গোপন অভিযান চালাতে গিয়ে কিয়েভের সন্ত্রাস বিরোধী একটি চৌকস কমান্ডো বাহিনীর তিন সদস্য 'নিখোঁজ' হয়ে গেছে। আটক কমান্ডোরা ইউক্রেনিয়ান সিক্যুরিটি সার্ভিস বা এসইউবি’র সন্ত্রাস বিরোধী আলফা ইউনিটের সদস্য।
স্বঘোষিত দোনেত্স্ক প্রজাতন্ত্রের কমান্ডার ইগর স্ট্রেলোকভ এই তিন কমান্ডো আটকের খবর নিশ্চিত করেছেন। আটকের পর কমান্ডোদের নিকটস্থ স্লাভিয়ানস্ক শহরে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় একটি থানা নিয়ন্ত্রণকারী রুশপন্থী অস্ত্রধারীদের নেতা ইগর বেজলারকে অপহরণ করার গোপন মিশনের দায়িত্ব নিয়ে আলফা ইউনিটের সদস্যরা গোরলোভাকা শহরটিতে ঢুকেছিলেন। আটক কমান্ডোরা জেরার মুখে এ কথা জানিয়েছেন। তারা আরো বলেছেন, এ দায়িত্ব পালনের জন্য আলফা ইউনিটের সাত সদস্যের একটি দল ওই শহরে প্রবেশ করেছিল। অবশ্য দলের অন্য সদস্যরা কোথায় আছেন বা এ অভিযানের জন্য ইউক্রেনের কমান্ডোদের কয়টি দল দোনেত্স্কে ঢুকেছে সে বিষয়ে কিছু জানাননি এসব কমান্ডো।
আটক এক কমান্ডো বলেছেন, পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা ভেবে তারা এ অভিযানে অংশ নিতে বাধ্য হয়েছেন। সংবাদ সম্মেলনে ইউক্রেনের চৌকস এ কমান্ডো ইউনিটের আটক সদস্যদের অস্ত্র, পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্র প্রদর্শন করা হয়। স্বঘোষিত দোনেত্স্ক প্রজাতন্ত্রের কমান্ডার ইগর স্ট্রেলোকভ বলেছেন, আটক কমান্ডোদেরকে ইউক্রেনের যুদ্ধবন্দি হিসেবে বিবেচনা করা হবে। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]
আন্তর্জাতিক
অভিযানে গিয়ে ইউক্রেনের ৩ কমান্ডো নিখোঁজ