মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকার রক্ষা ও তারা যাতে স্বাভাবিক ভাবে এলাকায় ফিরে যেতে পারে, সেজন্য মিয়ানমার সরকারের ওপর চাপ প্রয়োগে যুক্তরাজ্যের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ এমপি রুশনারা আলী। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনকে ৭ ডিসেম্বর  লেখা এক চিঠিতে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠির যার গৃহহারা হয়েছে তাদের  জরুরি  সুরক্ষা দরকার। রোহিঙ্গাদের উপর সহিংস হামলার নিন্দা জানান এই ব্রিটিশ এমপি। রুশনারা আলি  রোহিঙ্গাদের ওপর  নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে, তাদের মানবাধিকার যেন আর লংঘন না হয়, তার জন্য জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার কথাও তিনি  উল্লেখ করেন।

জাতিসংঘের উদ্ধৃতি দিয়ে বলেন, ৩০ হাজারেরও বেশি রোহিঙ্গা গৃহহারা হয়েছে। অনেকেই বাংলাদেশে ঢোকার জন্য সীমান্ত অতিক্রম করছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেন।

তিনি আরো বলেন, স্যাটেলাইটের  ছবিতে দেখা গেছে, একাধিক রোহিঙ্গা গ্রাম পুড়িয়ে ছারখার করে দেয়া হয়েছে। তিনি হিউম্যান রাইটস ওয়াচ এবং জাতিসংঘ মানবাধিকার কমিশনের উদ্ধৃতি দিয়ে তিনি এই আহব্বান জানায়।

রাখাইনে রোহিঙ্গাদের ওপর নিপীড়নকে জাতিসংঘ  ‘জাতিগত নিধন প্রক্রিয়া’ হিসেবে উল্লেখ করেছে। জাতিসংঘ সর্বশেষ তথ্যে জানিয়েছে, ১ নভেম্বর থেকে এ পর্যন্ত ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

নাজিব