ফিলিপাইনের মধ্যাঞ্চলে এক বাস দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর ২১ জন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি রাস্তা থেকে ছিটকে নিচে পড়ে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। বুধবার পুলিশ একথা জানিয়েছে।
আঞ্চলিক পুলিশের নারী মুখপাত্র ইমেল্ডা টোলেন্টিনো জানান, মঙ্গলবার রাতে মিন্দোরো দ্বীপের এক পাহাড়ি রাস্তায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। গাড়িটি রাজধানী ম্যানিলা যাচ্ছিল।
তিনি আরো জানান, উদ্ধার কর্মীরা গাড়িটি থেকে হতাহতদের উদ্ধার করেছে। টোলেন্টিনো এএফপি’কে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে নাকি চালক বাসে ঘুমিয়ে পড়েছিল সেজন্য দুর্ঘনাটি ঘটেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।
পৃথিবীর ভয়াবহ সড়ক দুর্ঘটনা কবলিত দেশগুলোর মধ্যে ফিলিপাইন অন্যতম। ফিলিপাইনের রাষ্ট্রীয় এক পরিসংখ্যান মতে ২০১৫ সালে প্রায় ১০,০১২ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়। তার আগের বছর ২০১৪ সালে এ সংখ্যা ছিল প্রায় ৮,৬৬৬ জনের মতো।
জেড





