রাশিয়ার অংশ হয়ে যেতে চায় ইউক্রেনের স্বায়ত্তশাসিত উপদ্বীপ ক্রিমিয়া। বৃহস্পতিবার ক্রিমিয়ার আঞ্চলিক পার্লামেন্ট সদস্যরা রাশিয়ার কাছে এ আহ্বান জানান। তারা ক্রিমিয়াকে আর ইউক্রেনের সঙ্গে রাখতে চান না, বরং তারা রাশিয়ার একটি অঞ্চল হয়ে যেতে চান। খবর বিবিসির।
ক্রিমিয়ার পার্লামেন্ট সদস্যরা তাদের আবেদন গ্রহণ করার অনুরোধ জানিয়েছে রাশিয়ার কাছে। রাশিয়া যদি তাদের আবেদনে সাড়া দেয় তাহলে আগামী ১৬ মার্চ একটি গণভোটের আয়োজন করবে ক্রিমিয়ার আঞ্চলিক সরকার। গণভোটে ক্রিমিয়ার জনগণ সিদ্ধান্ত নেবেন তারা ইউক্রেনের সঙ্গে থাকবেন নাকি রাশিয়ার সঙ্গে চলে যেতে যাবেন।
এদিকে, ইউক্রেনের কেন্দ্রীয় সরকার ক্রিমিয়ার পার্লামেন্টের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে অভিহিত করেছে।
উল্লেখ্য, রুশপন্থী ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচের পতনের পর থেকেই উত্তপ্ত হয়ে উঠে ক্রিমিয়া। ক্রিমিয়ার অধিকাংশ মানুষ জাতিগতভাবে রাশিয়ান। ইয়ানোকোভিচের পতনের পর থেকেই ক্রিমিয়ার নিয়ন্ত্রণ মূলত রাশিয়াপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে চলে গেছে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
ইউক্রেনের সঙ্গে থাকতে চায় না ক্রিমিয়া
রাশিয়ার অংশ হয়ে যেতে চায় ইউক্রেনের স্বায়ত্তশাসিত উপদ্বীপ ক্রিমিয়া। বৃহস্পতিবার ক্রিমিয়ার আঞ্চলিক পার্লামেন্ট সদস্যরা রাশিয়ার কাছে এ আহ্বান জানান। তারা ক্রিমিয়াকে আর ইউক্রেনের সঙ্গে রাখতে চান না,





