আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ নিজেকে প্রেসিডেন্ট পদে জয়ী ঘোষণা করেছেন। মঙ্গলবার তিনি এ দাবি করেন। কিন্তু নির্বাচনের ফলাফর বলছে তার প্রতিদ্বন্দ্বী আশরাফ ঘানি বিজয়ী হয়েছেন। খবর বিবিসি'র।
মঙ্গলবার রাজধানী কাবুলে সমর্থকদের উদ্দেশ্যে এক ভাষণে তিনি এ দাবি করেন। নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাপক কারচুপি হয়েছে বলেও তিনি দাবি করেন।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি আফগানিস্তানে অবৈধভাবে ক্ষমতা দখলের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।
এদিকে, মঙ্গলবার রাজধানী কাবুলের নিকট আত্মঘাতী এক বোমা হামলায় ১৬ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৪ জন ন্যাটো সেনা, দুই জন আফগান পুলিশও রয়েছে। বাকিরা বেসামরিক নাগরিক বলে জানা গেছে।
এ ছাড়া, আফগানিস্তানে মার্কিন বাহিনীর সর্ববৃহৎ ঘাঁটি বাগরামের নিকট একটি ক্লিনিকে বোমা হামলায় দুই পুলিশ অফিসারসহ দশজন নিহত হয়েছে। সূত্র: বিবিসি
ঢাকা, ০৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) //এমএ
আন্তর্জাতিক
প্রেসিডেন্ট পদে নিজেকে জয়ী ঘোষণা করলেন আবদুল্লাহ
আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ নিজেকে প্রেসিডেন্ট পদে জয়ী ঘোষণা করেছেন। মঙ্গলবার তিনি এ দাবি করেন। কিন্তু নির্বাচনের ফলাফর বলছে তার প্রতিদ্বন্দ্বী আশরাফ ঘানি বিজয়ী হয়েছেন





