ইউক্রেনের পূর্বাঞ্চলে গত ২৪ ঘন্টায় শতাধিক সরকারি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছেন স্বঘোষিত প্রজাতন্ত্র লুহানস্কের পুলিশের চিফ অব স্টাফ সেরহি কজলভ। তার বরাত দিয়ে এ খবর দিয়েছে নরোসিয়া নিউজ এজেন্সি।

সেরহি কজলভ বলেছেন, শত্রুপক্ষ ব্যাপক বিপর্যেয় মুখে পড়েছে। পূর্বাঞ্চলে সংঘর্ষে ৪টি ট্যাঙ্ক, ৪টি সামরিক যান এবং দু'টি মর্টার ব্যাটারি ধ্বংস হয়ে গেছে।

তিনি আরো বলেন, ইউক্রেনের সেনাবাহিনী লুহানস্কের অধিবাসীদের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। ইউক্রেনের সেনাবাহিনী ঘনবসতিপূর্ণ স্টাকানভ, দোনেস্কি, প্রিশিব, সকিলনিকি, স্মাইল, ফ্রুনজি, ভেসেলা হোরা এবং ওবোজনেতে গোলাবর্ষণ করেছে।

এছাড়া লুহানস্ক ও এর আশেপাশের এলাকায় সংঘর্ষে বুধবার থেকে এ পর্যন্ত ১৬ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ১১৪ জন আহত হয়েছে।সূত্র:আইআরআইবি

জেডআই