ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেকসান্ডার তুর্চিনফ বলেছেন রাশিয়ার পার্লামেন্টে সামরিক হস্তক্ষেপের প্রস্তাব অনুমোদনের পর দেশটির সামরিক বাহিনীকে পুরো প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে।
ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে এক টেলিফোন আলাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের পূর্বাঞ্চল ও ক্রাইমিয়া য় সহিংসতা ছড়িয়ে পড়লে নিজ স্বার্থ সংরক্ষণের অধিকার মস্কোর রয়েছে ।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393730107.jpg[/img]
তবে ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিউক বলেছেন তার সরকার মনে করে মস্কো সামরিক হামলা চালাবে না।
তিনি বলেন, ইউরোপিয়ান ও আমেরিকার সহযোগীদের সঙ্গে তাদের কথা হয়েছে এবং রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সাথেও কথা বলার পর তিনি জানিয়েছেন সেনা পাঠানোর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।
এর আগে ইউক্রেনে রুশ সেনাবাহিনীকে কাজে লাগানোর জন্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এক অনুরোধ অনুমোদন করেছে রুশ পার্লামেন্টের উচ্চ কক্ষ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে, এর অর্থ এই নয় যে ইউক্রেনে রুশ সৈন্য মোতায়েন আসন্ন।
ক্রাইমিয়ায় শান্তি ফিরিয়ে আনতে ওই অঞ্চলের নতুন প্রধানমন্ত্রী সের্গেই আকসিওনভের সাহায্যের আবেদনের প্রেক্ষিতে এই অনুমোদন চান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগেই ইউক্রেন কর্তৃপক্ষ অভিযোগ করে, ক্রাইমিয়ায় ৬ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া।
রাশিয়ার সংসদের উচ্চকক্ষের অনুমোদনের পর ইউরোপসহ আন্তর্জাতিক মহলে উত্তেজনা বিরাজ করছে।
রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন-এর ভাষায়, ইউক্রেনের পরিস্থিতি স্বাভাবিক করবার জন্যই সেনা হস্তক্ষেপের প্রয়োজনীয়তা বোধ করছেন তিনি।
সংসদের অনুমতি পাবার খবর ছড়িয়ে যাবার পর পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
সেই আলাপচারিতায় পুতিন বলেছেন ইউক্রেনের পূর্বাঞ্চলে যদি আরও সহিংসতা ছড়িয়ে পড়ে তাহলে রাশিয়া অবশ্যই নিজের দেশের স্বার্থ দেখবে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201403/1393730122.jpg[/img]
ইউক্রেনে রুশ সেনা হস্তক্ষেপের সিদ্ধান্ত হবার আগেই দেশটির নিরাপত্তা বিষয়ক প্রধানের সঙ্গে এক জরুরি বৈঠকের পর সেদেশের সেনাবাহিনীকে সতর্কাবস্থায় রেখেছেন দেশটির প্রেসিডেন্ট তুর্চিনফ।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে যুদ্ধ-সতর্কতা জারী করে সম্পূর্ণ প্রস্তুত রাখার কথা বলেছেন তিনি।
এছাড়া পারমাণবিক শক্তি কেন্দ্র, বিমানবন্দরসহ দেশটিতে কৌশলগত ও অবকাঠামোগত নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
তিনি জানিয়েছেন, দেশটিতে অগত্যা যদি সেনা আক্রমণ ঘটেই যায়, সেটি সামাল দেবার জন্যও আগে-ভাগেই একটি কর্মপন্থাও ঠিক করে রেখেছে দেশটির নিরাপত্তা পরিষদ।
ইউক্রেনের সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ক্ষমতায় থাকাকালীন গত নভেম্বরে ইউরোপের সঙ্গে একটি চুক্তি বাতিল করার প্রতিবাদে দেশটিতে যে বিক্ষোভের সৃষ্টি হয়, তারই ধারাবাহিকতায় পতন ঘটে ইয়ানুকোভিচ-এর।
তাকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংকট বাড়ছে। এই সংকটকে কেন্দ্র করেই অ্যামেরিকা ও রাশিয়ার মধ্যে স্নায়ুযুদ্ধ-যুগের উত্তেজনা আবারো ফিরে আসছে বলেও মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ২ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // ইএইচ[/b]
যুদ্ধ প্রস্তুতিতে ইউক্রেন
ইউক্রেনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেকসান্ডার তুর্চিনফ বলেছেন রাশিয়ার পার্লামেন্টে সামরিক হস্তক্ষেপের প্রস্তাব অনুমোদনের পর দেশটির সামরিক বাহিনীকে পুরো প্রস্তুত অবস্থায় রাখা হয়েছে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ওবামার সঙ্গে এক টেলিফোন আলাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ইউক্রেনের পূর্বাঞ্চল ও ক্রাইমিয়া য় সহিংসতা ছড়িয়ে পড়লে নিজ স্বার্থ সংরক্ষণের অধিকার মস্কোর রয়েছে ।
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
ইউক্রেন থেকে তরুণদের দেশে বেঁচে ফেরার লোমহর্ষক বিবরণ
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে তরুণদের রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে এসব বাংলাদেশিকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশের একটি বিশেষ ইউনিট। এভাবে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, যুদ্ধক্ষেত্র থেকে গুরুতর আহত অবস্থায় দেশে ফিরেছেন ঝিনাইদহের তরুণ রাজন হোসেন।
ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬
ইউক্রেনের দুটি শহরে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় তিনজন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ২৮
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।
ড্রোন-ক্ষেপণাস্ত্র কিনতে ইউক্রেনকে ১৩৮ কোটি ডলার দিল ইইউ
ইউক্রেনের সামরিক সরঞ্জাম কেনার জন্য ১২৪ কোটি ইউরো বা প্রায় ১৩৮ কোটি ডলার অর্থ ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে এ অর্থ ব্যয় করবে ইউক্রেন।
















