নরেন্দ্র মোদীর বিবাহিত জীবন নিয়ে যুযুধান কংগ্রেস ও বিজেপি। অতীতে অংশ নেওয়া নির্বাচনগুলিতে মনোনয়ন পেশের সময় নিজের বিয়ের তথ্য লুকিয়ে নির্বাচনী বিধি ভেঙেছেন নরেন্দ্র মোদী। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে এই মর্মে অভিযোগ জানাল কংগ্রেস। অন্যদিকে জম্মু-কাশ্মীরে নির্বাচনী জনসভায় এই ইস্যুতে মোদীকে আক্রমণ করলেন খোদ কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। প্রতিক্রিয়ায় পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, দুহাজার দুই, দুহাজার সাত এবং দুহাজার বারোয় গুজরাতে বিধানসভা নির্বাচনে লড়ার সময় দাখিল করা হলফনামায় বিয়ের ব্যাপারে তথ্য গোপন করেছেন মোদী। এধরনের তথ্য গোপন করা নির্বাচনী বিধিভঙ্গের সামিল। শুক্রবার নির্বাচন কমিশনে গিয়ে কংগ্রেসের তরফে এই অভিযোগ জানান কপিল সিব্বাল।
অন্যদিকে শুক্রবারই মোদীর বিবাহিত জীবন নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাল কংগ্রেস। জম্মু-কাশ্মীরে নির্বাচনী জনসভায় কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বলেন, বিজেপি মহিলাদের সম্মান জানানোর কথা বলে। অথচ গুজরাতের মুখ্যমন্ত্রী এতদিন নিজের স্ত্রীর বিষয়টিই উল্লেখ করেননি।
রাহুলের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া এসেছে বিজেপির তরফেও। গত বুধবারই ভদোদরা কেন্দ্রে মনোনয়ন পেশের সময় হলফনামায় স্ত্রী যশোদাবেনের কথা প্রথমবার জানান নরেন্দ্র মোদী। তারপরই এনিয়ে দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এনএস
[/b]
বিয়ের তথ্য লুকিয়ে বিধি ভঙ্গের অভিযোগ মোদীর বিরুদ্ধে
নরেন্দ্র মোদীর বিবাহিত জীবন নিয়ে যুযুধান কংগ্রেস ও বিজেপি। অতীতে অংশ নেওয়া নির্বাচনগুলিতে মনোনয়ন পেশের সময় নিজের বিয়ের তথ্য লুকিয়ে নির্বাচনী বিধি ভেঙেছেন নরেন্দ্র মোদী।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ব্যাপক অনিয়ম নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়: জামায়াত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ব্যাপক অনিয়ম, অব্যবস্থাপনা, বলপ্রয়োগ ও দলীয়করণের অভিযোগ তুলে নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে দাবি করাকে বাস্তবতার সঙ্গে অসংগতিপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি এসব ঘটনার তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শপথ পেছানোর চক্রান্ত ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ
ইসরাইলের নির্বাচনে আরব জনগোষ্ঠীর ভোটার উপস্থিতি বাড়াতে কাতার ও তুরস্কসহ বিদেশি পক্ষগুলো অর্থ জুগিয়েছে কি না, তা তদন্ত করছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেত। নির্বাচনে বিদেশি অর্থায়ন ও হস্তক্ষেপের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ও সুপ্রিম কোর্টের বিচারপতি নোয়াম সোলবার্গ।
ঠাকুরগাঁওয়ে সুষ্ঠু নির্বাচন হবে, উদ্বেগের কারণ নেই: ইসি সচিব
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেছেন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাচনী এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী নিরাপত্তা বাহিনীর সদস্যদের দেওয়া হয়েছে বডিওন ক্যামেরা।
ঠাকুরগাঁওয়ের নির্বাচনে কারচুপি হলে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি ১১ দলের
আগামীকাল ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন সুষ্ঠু না হলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১-দলীয় জোটের সমন্বয়ক এ এইচ এম হামিদুর রহমান আযাদ।
ইউপি নির্বাচন: ইসির ক্ষমতা বাড়ানো হয়েছে, নেওয়া হচ্ছে বেশকিছু পদক্ষেপ
শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল লক্ষ্য। একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
















