[b]ভারত:[/b]ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী শশি থারুরের স্ত্রী সুনন্দা পুষ্কুরের 'অস্বাভাবিক মৃত্যু' হয়েছে। তার দেহে 'ক্ষত চিহ্ন' রয়েছে।
আজ শনিবার এআইআইএমএস হাসপাতালের ফরেনসিক সাইন্স ডিপার্টমেন্টের প্রধান সুধীর কুমার গুপ্ত বলেন,"পোস্টমর্টেম পরীক্ষা অনুসারে আমরা বলতে পারি এটা হচ্ছে একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা।শরীরে নির্দিষ্ট ক্ষতের চিহ্ন ছিল। কিন্তু আমরা এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারি না।"
"আমরা আমাদের রিপোর্ট এবং মতামত দুই দিনের মধ্যে সম্পন্ন করব," যোগ করেন তিনি।
পোস্টমর্টেম সম্পাদন করেন হাসপাতালের তিন জন সিনিয়র ডাক্তার।
শুক্রবার সন্ধ্যায় রাজধানী নয়াদিল্লির চাণক্যপুরীর একটি পাঁচতারা হোটেল থেকে দেশটির কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী শশি থারুরের স্ত্রী সুনন্দা পুষ্কুরের মৃতদেহ উদ্ধার করা হয়।ভারতের এনডিটিভি জানায়, মন্ত্রীর পারিবারিক কলহের খবর প্রকাশ হওয়ার দুই দিনের মাথায় ৫২ বছর বয়সী সুনন্দার মৃত্যু হয়েছে।
গত কয়েক দিন ধরে পাকিস্তানি নারী সাংবাদিক মেহর তারারের সঙ্গে টুইটারে বিবাদে জড়িয়ে পড়েন সুনন্দা।
জানা যায়, মন্ত্রী শশী থারুরই সুনন্দার মৃত্যুর সংবাদ দেন পুলিশকে। পুলিশ জানায়, বৃহস্পতিবার হোটেলে এসেছিলেন সুনন্দা। তিনি আত্মহত্যা করেছেন নাকি তাকে হত্যা করা হয়েছে তা অবশ্য এখনো বলছে না পুলিশ।
ঘটনার পরই হোটেলের কামরাটি সিল করে দেয়া হয়েছে। আত্মহত্যা মনে করলেও, তথ্য সংগ্রহে যথেষ্ট সতর্কতা অবলম্বন করছে পুলিশ।
এদিকে ঘটনার পর থেকেই শশি থারুর সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।
আন্তর্জাতিক
ভারতীয় মন্ত্রীর স্ত্রীর 'অস্বাভাবিক মৃত্যু', মৃতের দেহে 'ক্ষত চিহ্ন'
ভারত:ভারতের কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী শশি থারুরের স্ত্রী সুনন্দা পুষ্কুরের 'অস্বাভাবিক মৃত্যু' হয়েছে। তার দেহে 'ক্ষত চিহ্ন' রয়েছে। আজ শনিবার





