সন্ত্রাসের বিরুদ্ধে মুসলিম দেশগুলোকে প্রতিরোধের আহবান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আরব ইসলামিক আমেরিকান সামিপেট বক্তৃতাকালে এ আহবান জানান মার্কিন প্রেসিডেন্ট।
এ সময় ট্রাম্প বলেন, এখান থেকেই শান্তির যাত্রা শুরু করতে হবে। যুক্তরাষ্ট্রের মিশন হচ্ছে শান্তি , নিরাপত্তা ও উন্নয়ন। আমেরিকা সবাইকে নিয়ে নতুন করে গড়তে চায় তবে সেখানে হস্তক্ষেপ করবে না। আমরা কারো জীবনের পথের পরিপন্থি হবো না। আমি এখানে লেকচার দিতে আসিনি।
এ সময় ট্রাম্প আরো বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে যারা নিরীহ মানুষদের হত্যা করছে। মধ্যপ্রাচ্যে রক্তগঙ্গা বয়ে যাচ্ছে। এখানে বলির পাঠা হচ্ছে নারী ও শিশুসহ অন্য ধর্মের লোকেরা। মধ্যপ্রাচ্যের নেতারা তো আমেরিকার জন্য অপেক্ষা করতে পারে না। আমেরিকাই যে তাদের সব সন্ত্রাস নিমূল করে দেবে না এই আশায় থাকলে হবে না।
সন্ত্রাসবাদ সারা বিশ্বের ছড়িয়ে পড়েছে। তবে শান্তির যাত্রা সৌদি আরবের পবিত্র ভূমি থেকেই শুরু করতে হবে।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সম্পর্কে সবার স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। কারণ যুক্তরাষ্ট্র ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। ইসলামের নামে যারা সন্ত্রাসী করছে যেমন আইএস তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এই যুদ্ধ হচ্ছে সন্ত্রাসী গ্রুপের সঙ্গে।
ট্রাম্প আরো বলেন, এই যুদ্ধ হচ্ছে খারাপের বিরুদ্ধে ভালোর। এই যুদ্ধ হচ্ছে ভিন্ন বিশ্বাসীদের বিরুদ্ধে বা ভিন্ন সভ্যতার বিরুদ্ধে নয়। এই যুদ্ধ বর্বরদের বিরুদ্ধে যারা মানব সভ্যতাকে হুমকির মধ্যে ঠেলে দিচ্ছে। এই যুদ্ধ তাদের পক্ষে যারা নিজের সুরক্ষা করতে চায়।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসলামিক নেতাদের এখনো অনেক কাজ বাকি রয়েছে। ইসলাম বিশ্বের অন্যতম একটি মহান ধর্ম। ইসলামিক চরমপন্থি ও ইসলামি সন্ত্রাসীদের কার্যকলাপ প্রতিরোধ করতে হবে যারা হত্যার প্ররোচণা যোগায়।
মুসলিম দেশের নেতাদের প্রতি আহবান জানিয়ে ট্রাম্প বলেন, নিজের সমাজ ও দেশ থেকে সন্ত্রাস নির্মূল শুরু করতে হবে। তাদের নির্মূল করতে হবে আপনার আশেপাশ থেকে, আপনার পবিত্র ভূমি থেকে আপনার পৃথিবী থেকে। তদের নির্মূল করে দিন সর্বত্র থেকে।
ট্রাম্পের এই বক্তৃতার কারণে মুসলিম বিশ্বের সঙ্গে যে বৈরিতার সম্পর্ক তৈরি হয়েছিল তার অনেকাংশে শীতল হবে বলে ধারণা করছেন বিশ্লেকরা। নির্বাচনী প্রচারণা ও প্রেসিডেন্ট হওয়ার পরে ইসলাম ভীতি ছড়িয়েছন।
নেতিবাচক কথা বলে সম্পর্কের কিছুটা বাটা ফেলে দিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পরে ইসলাম বিদ্বেষী ছড়িয়ে দিয়েছিলেন তবে সৌদি আরবের রিয়াদে অর্ধ-শতাধিক মুসলিম নেতার সামনে আরব ইসলামিক আমেরিকান সামিটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা ইসলাম বিশ্বের সঙ্গে সম্পর্ক বজায় রাখার ইঙ্গিত বলেও বিশ্লেষকরা মনে করছেন। বিবিসি ও সিএনএন অবলম্বনে
এমই





