[b]জেনেভা:[/b] সুইজারল্যান্ডে বুধবার সিরিয়া বিষয়ে শান্তি আলোচনা শুরু হয়েছে। এতে বড় ধরনের সাফল্য অর্জন হতে পারে বলে কর্মকর্তারা আশা করছেন।
আলোচনায় অংশগ্রহণকারীরা একই টেবিলে সিরীয় সরকার ও বিদ্রোহীদের আনার মতো কঠিন কাজটি সম্পন্ন করেছে। আন্তর্জাতিক কূটনীতিক ও সিরিয়ার বিবদমান পক্ষগুলো শান্তি আলোচনায় অংশ নিতে মঙ্গলবার সুইজারল্যান্ডে পৌঁছে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201401/1390383981.jpg[/img]
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরোভ আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ড পৌঁছেছেন।
দেশটির লেক জেনেভা তীরবর্তী মন্ট্রিয়াক্স শহরে এ আলোচনা শুরু হবে।
আলোচনায় অংশ নিতে সিরিয়ার বিরোধী ও সরকার পক্ষের প্রতিনিধি দলও মন্ট্রিয়াক্সে পৌঁছেছে।
তবে এখানে আসার আগে সিরীয় সরকারের বিমানটিকে এথেন্স বিমানবন্দরে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগও এই আলোচনায় অংশ নিতে যাচ্ছেন। সূত্র: এএফপি
ঢাকা, ২২ জানুয়ারি (টাইমনিউজবিডি ডটকম)//এসএমএ