ফ্রান্সের রাজধানী প্যারিসের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভেলিপিনেট শহরের ইয়লো কার্নিভালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে অন্তত ১৮ জন আহত হয়েছে। স্থানীয় সময় শনিবার বিকেলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায় ভয়াবহ বিস্ফোরণের আগুনে সবকিছু জ্বলছে আর বাতাসে তার ছাই ভাসছে। ঘটনায় একজন মা তার ছোট শিশুসহ মারাত্মক আহত হয়েছেন। এমনকি শহরের মেয়রও বিস্ফোরণে মারাত্মক আহত হয়েছেন বলে স্থানীয় পেরিসিয়েন পত্রিকার প্রতিবেদনে বলা হয়।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে বিস্ফোরণের কারণ বের করতে তদন্ত করা হচ্ছে। পুলিশের এক সূত্র জানায়, কার্নিভালে আগুন জ্বালাতে ব্যবহৃত পেট্রোলের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। বিবিসি
জেড





