পশ্চিমা বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর গ্রুপ জি-৭ ইউক্রেনের পশ্চিম অঞ্চলে চলমান সংকট নিরসনের উদ্দেশ্যে দেশটির নতুন নেতৃত্বের সাথে আলোচনা শুরু করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, মস্কোকে অবশ্যই ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকোকে স্বীকৃতি দিতে হবে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস-এ অনুষ্ঠিত বৈঠককে জি-৭ এর নেতার বলেছেন, তারা প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকো'র পেছনে পুরোপুরি রয়েছেন। এরপর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্সের রাজধানী প্যারিসে সাক্ষাৎ করেন। এসময় ডেভিট ক্যামেরন রাশিয়াকে "খুবই স্পষ্ট এবং দৃঢ় কিছু বার্তা দেন"। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি গ্রহণযোগ্য নয় এবং এটার পরিবর্তন হওয়া দরকার। আমরা চাই রাশিয়ানরা ইউক্রেনের নতুন প্রেসিডেন্টকে যথাযথভাবে স্বীকৃতি দিবে এবং তার সাথে কাজ করবে। দুই নেতার বৈঠকটি প্যারিসের চার্লস ডি গৌলিন বিমানবন্দরের কাস্টমস এলাকায় অনুষ্ঠিত হয়। ইউক্রেন সংকট শুরুর পর পশ্চিমা বিশ্বের কোনো নেতার সাথে এটাই পুতিনের প্রথম মুখোমুখি বৈঠক। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিট ক্যামেরনের সাথে বৈঠকের পর ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলাদের সাথে রাতের খাবার গ্রহণ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র: বিবিসি। [b]ঢাকা, ০৬ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই।[/b]
আন্তর্জাতিক
রাশিয়াকে অবশ্যই ইউক্রেনের সাথে কাজ করতে হবে:জি-৭
পশ্চিমা বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর গ্রুপ জি-৭ ইউক্রেনের পশ্চিম অঞ্চলে চলমান সংকট নিরসনের উদ্দেশ্যে দেশটির নতুন নেতৃত্বের সাথে আলোচনা শুরু করার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, মস্কোকে অবশ্যই ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পেট্রো পোরোসেনকোকে স্বীকৃতি দিতে হবে





