ইসলামাবাদের সন্ত্রাসবিরোধী আদালতে (এটিসি) পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ও পাকিস্তান আওয়ামী তেহরিক (পিএটি) প্রধান ডা. তাহের আল কাদরির সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।
সন্ত্রাসবিরোধী আদালতের জাজ শাহরুখ আরজুমান্দ মামলা শুনানির পর ইমরান খান ও তাহের আল কাদরির বিরুদ্ধে এ রায় দেন।
শুনানির জন্য দুই নেতার একটানা অনুপস্থিতির কারণে উভয়ের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ জারি করা হয়।
এটিসি বিশেষ আদালত অভিযুক্ত দুই অপরাধীর ব্যাপারে রাজস্ব বিভাগে নোটিশ পাঠিয়েছে। পরবর্তী শুনানির তারিখ ২০ জুলাই নির্ধারণ করা হয়েছে।
ইমরান খান এবং ডা. তাহের আল কাদরি বিরুদ্ধে রেড জোন ভাঙ্গার এবং সরকারি টিভি পাকিস্তান টেলিভিশন (পিটিভি) হামলার এবং সুপ্রিমকোর্টের বিচারকের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ রয়েছে।
জেড





