ইলেক্টোরাল কলেজ ভোটে জয়ী হয়ে নিশ্চিতভাবেই যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নিজের আবির্ভাব ঘটাতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার ইলেক্টোরাল কলেজে জয়ী হন তিনি। খবর বিবিসির।
নির্বাচনের ছয় সপ্তাহ পর ইলেক্টোরাল কলেজ ভোটে ট্রাম্পের রিপাবলিকান দল জয়ের জন্য প্রয়োজনীয় ২৭০ ভোট নিশ্চিত করেছে।
এক টুইট বার্তায় ট্রাম্প দেশকে ঐক্যবদ্ধ করতে কঠোর পরিশ্রম করার জন্য আহ্বান জানান। তিনি সব মার্কিনির প্রেসিডেন্ট হবেন বলে আশ্বস্ত করেন। তবে কিছু কিছু গণমাধ্যমের আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।
এমএনজে





