মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের গ্রেফতারে মধ্যরাত থেকে অভিযানে নামবে পুলিশ। সরকার ঘোষিত ই-কার্ড বা এনফোর্সমেন্ট কার্ড আবেদন করার সময়সীমা শুক্রবার শেষ হওয়ার পর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির পুলিশ প্রশাসন।
মালয়েশিয়ার অভিবাসন মন্ত্রণালয়ের মহাপরিচালক দাতুক সেরি মুস্তাফার আলী এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, আমি বিস্মিত নই, বরং হতাশ সেই সব নিয়োগকারীদের উপর যারা এখনো তাদের কর্মচারীদের জন্য আবেদন করেননি। যা গত ১৫ ফেব্রুয়ারি থেকে চালু করা হয়। বারবার অনুরোধ করার পরও যারা সুযোগ কাজে লাগাননি, আজ মধ্যরাতের পর আর সময়সীমা বাড়ানো হবে না।
সময়সীমা অতিক্রমের পর গ্রেফতার অভিযানে নামবে পুলিশ এবং ইমিগ্রেশন আইন ৫৬(১), ৫৫(বি) ও ১৯৫৯/১৯৬৩ অনুযায়ী কর্মচারী, নিয়োগকারী এবং স্টুডেন্ট ভিসায় নিয়োগকারীদের গ্রেফতার করা হবে। এরই মধ্যে কার্ড জালিয়াতির অভিযোগে কিছু এজেন্ট গ্রুপকেও গ্রেফতার করেছে পুলিশ।
এদিকে, সকাল ৮টা পর্যন্ত সর্বমোট ১ লাখ ৫৫ হাজার ৬৮০ জন শ্রমিক ই-কার্ডের জন্য আবেদন করেছেন। যার মধ্যে ১ লাখ ৪০ হাজার ৭৪৬টি কার্ড সরবরাহ করা হয়েছে।
এমএনজে





