পাকিস্তান ও ভারতের সীমান্তে শিয়ালকোট এলাকার চরওয়াহ সেক্টরে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র গুলিতে দুই পাকিস্তানি নিহত ও এক মহিলাসহ তিনজন আহত হয়েছেন।
সোমবার সকালের দিকে এ ঘটনা ঘটেছে। গোলাগুলির ঘটনায় কিছু গবাদি পশুও মারা গেছে।
পাকিস্তানের চেনাব এলাকার রেঞ্জার্স সূত্র দাবি করছে- ভারতের বিএসএফ ওয়ার্কিং বাউন্ডারি বরাবর গুলি চালিয়েছে। পরে জবাবে তারাও গুলি ছুঁড়েছে এবং এসময় ভারি অস্ত্র ব্যবহার করা হয়।
অন্যদিকে ভারতের পুলিশ অভিযোগ করেছে, পাকিস্তান থেকে আসা গুলিতে কাশ্মির সীমান্তে অন্তত চার ভারতীয় আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাশ্মির সফরের আগ মুহূর্তে এ ঘটনা ঘটলো। জম্মু পুলিশের ইন্সপেক্টর জেনারেল রাজেশ কুমার জানিয়েছেন, গতরাতের এ গোলাগুলি কয়েক ঘণ্টা ধরে চলে এবং এতে দুই সীমান্তরক্ষী ও দুই বেসামরিক নাগরিক আহত হয়। সূত্র: আইআরআইবি
ঢাকা, ১১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





