ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে ন্যাটো মিত্রদের আশ্বস্ত করতে ওই অঞ্চলে ছয়শ’ সৈন্যের একটি কন্টিনজেন্টের অংশ হিসেবে শনিবার মার্কিন বাহিনী লিথুয়ানিয়ায় অবতরণ করেছে।
লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট দালিয়া গ্রিবসকাইতে ইউক্রেনে রাশিয়ার পদক্ষেপের ফলে ওই অঞ্চলে উৎকণ্ঠা বাড়ার প্রেক্ষাপটে ‘নিরোধক পদক্ষেপ’ হিসেবে মার্কিন সৈন্যের আগমনকে স্বাগত জানান।
মার্কিন ১৭৩তম এয়ারবোর্ন ব্রিগেডের প্রায় দেড়শ’ সৈন্য সিয়াউলিয়াই বিমান ঘাঁটিতে অবতরণের পর গ্রিবসকাইতে সাংবাদিকদের বলেন, ‘আমরা জানি এই পরিস্থিতিতে যারা আমাদের প্রকৃত বন্ধু তারাই আমাদের সাহায্যে এগিয়ে আসছে।’
তিনি বলেন, ‘আমাদের কোনো একজন অতিথিও যদি আহত হয়, তাহলে এর মানে দাঁড়াবে লিথুয়ানিয়ার সঙ্গে নয় বরং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘর্ষ।’
লিথুয়ানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, মার্কিন সৈন্যরা সারা বছর জুড়ে বেশ কিছু সামরিক মহড়ায় অংশ নেবে।
বুধবার পোল্যান্ডে আরেক কোম্পানি শুক্রবার লাটভিয়ায় অবতরণ করেছে এবং সোমবার এস্তোনিয়ায় আরো ১৫০ জন সৈন্য আসার কথা রয়েছে।
ওয়াশিংটন মঙ্গলবার বলেছে, তারা ওই অঞ্চলে উপস্থিতি বাড়াতে এবং ন্যাটো মিত্র ও তার সহযোগীদের আশ্বস্ত করতে ওই অঞ্চলে ৬০০ সৈন্য পাঠাচ্ছে।
এ ছাড়া ন্যাটো বাল্টিক অঞ্চলের রাষ্ট্রগুলোর আকাশে বিমান টহল জোরদার করেছে। সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
ইউক্রেন সংকটের মাঝে লিথুয়ানিয়ায় মার্কিন সৈন্য অবতরণ
ইউক্রেন সংকটের প্রেক্ষাপটে ন্যাটো মিত্রদের আশ্বস্ত করতে ওই অঞ্চলে ছয়শ’ সৈন্যের একটি কন্টিনজেন্টের অংশ হিসেবে শনিবার মার্কিন বাহিনী লিথুয়ানিয়ায় অবতরণ করেছে





