ইয়েমেনের রাজধানী সানায় আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও এই ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে।
বৃহস্পতিবার এ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।দেশটির রাজধানীর আল-তাহরির চত্বরের কাছে এ হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এমনই খবর প্রকাশ করেছে।
জানাগেছে, বিদ্রোহীদের সমর্থকরা আল-তাহরিরে প্রতিবাদ বিক্ষোভের জন্য মঞ্চ তৈরির সময় এ হামলায় ঘটনা ঘটে।
ঘটনারপর আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে অনেকের মৃত্যু হয়।এছাড়া অন্যান্য আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এমআর





