ইউক্রেন সংকট নিয়ে জেনেভায় চতুর্পক্ষীয় বৈঠকে অর্জিত সমঝোতা বাস্তবায়নের সম্ভাবনা কম বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, রাশিয়া যদি এ সমঝোতা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তাহলে মস্কোর ওপর আরো বেশি নিষেধাজ্ঞা আরোপ করবে ওয়াশিংটন ও তার মিত্ররা।
রাশিয়া, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের শীর্ষস্থানীয় কূটনীতিকদের মধ্যে চতুর্পক্ষীয় বৈঠকে ‘জেনেভা স্টেটমেন্ট অব এপ্রিল ১৭’ নামে একটি দলিল অনুমোদনের পর মার্কিন প্রেসিডেন্ট এ মন্তব্য করলেন।
ওই সমঝোতা অনুযায়ী ইউক্রেনে তৎপর সব অবৈধ অস্ত্রধারীকে নিরস্ত্র হতে হবে এবং দখল হয়ে যাওয়া সব ভবন বৈধ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। ইউক্রেনের দখল হয়ে যাওয়া সব শহরের সড়ক, স্কয়ার ও অন্যান্য জায়গাকে মুক্ত করে দিতে হবে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি ছাড়া অন্য সব বিক্ষোভকারীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে।
জেনেভা সমঝোতা সই হওয়ার কয়েক ঘন্টা পর হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে বারাক ওবামা বলেন, আগামী কয়েক দিনের পরিস্থিতির ওপর নজর রাখবে তার দেশ। ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে রাশিয়া সাম্প্রতিক দিনগুলোতে যেভাবে হস্তক্ষেপ করেছে তাতে মনে হয় না এ চুক্তি মস্কো বাস্তবায়ন করতে পারবে। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা রাশিয়ার ওপর আরো বেশি নিষেধাজ্ঞা আরোপের আগে জেনেভা সমঝোতার ভিত্তিতে মস্কোর সহযোগিতার মাত্রাটা যাচাই করে নিতে চায়।
‘জেনেভা চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা কম, আরো নিষেধাজ্ঞা তৈরি হচ্ছে’
ইউক্রেন সংকট নিয়ে জেনেভায় চতুর্পক্ষীয় বৈঠকে অর্জিত সমঝোতা বাস্তবায়নের সম্ভাবনা কম বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, রাশিয়া যদি
ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
ইরানে আরও চরম হামলার হুমকি ট্রাম্পের
তেহরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। একই সঙ্গে তিনি দাবি করেন, যে পদক্ষেপগুলো পূর্ববর্তী মার্কিন প্রেসিডেন্টদের নেওয়া উচিত ছিল, তিনি এখন সেই সিদ্ধান্তমূলক পদক্ষেপগুলোই নিচ্ছেন।
শিগগিরই প্যারিস মুসলিম শহরে পরিণত হবে: ট্রাম্প
ফ্রান্সে ছড়িয়ে পড়া সহিংসতা ও রাজপথের উত্তপ্ত পরিস্থিতির জন্য পুনরায় অভিবাসন নীতিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধরনের পরিস্থিতি এড়াতে ইউরোপ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তাদের দেশের সীমান্ত কঠোরভাবে বন্ধ করার জোর তাগিদ দিয়েছেন তিনি।
বিশ্ববাজারে কমল তেলের দাম
রাশিয়া থেকে তেল সরবরাহ বাড়তে পারে—এমন প্রত্যাশায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন ও রাশিয়া পরস্পরের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে। এতে রাশিয়ার তেল সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়, সুর বদলালেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে নিজের অবস্থানে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। আগামী ৩ নভেম্বর দেশটিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে ইরানে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের ‘ফলপ্রসূ আলোচনা’ চলছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
















