‘ইরাকে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের ওপর বিমান হামলা বন্ধ না করলে মার্কিনদের যেখানে পাওয়া যাবে সেখানেই তাদের ওপর আক্রমণ করা হবে।’ সম্প্রতি এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রের প্রতি এমন হুমকি দিয়েছে সংগঠনটি।

ওই বার্তায় মার্কিনদের উদ্দেশে বলা হয়েছে, ‘আমরা তোমাদের সবার রক্তপাত ঘটাব (হত্যা করব )।’ ভিডিওটিতে এক মার্কিন নাগরিকের ছবি দেখানো হয়েছে, যার শিরশ্ছেদ করে ইসলামিক স্টেট যোদ্ধারা।

সম্প্রতি উত্তর ইরাক ও পূর্ব সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখল করে সেখানে খিলাফত বা ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয় ইসলামিক স্টেট। সুন্নি মুসলমানদের এ সংগঠনটি অসংখ্য অসুন্নি মানুষকে হত্যা করে। ইরাক ও সিরিয়ার অনেক গুরুত্বপূর্ণ স্থাপনাও দখল করে তারা।

ইসলামিক স্টেটকে মোকাবিলায় ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। এতে ক্ষিপ্ত হয়ে যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করল সংগঠনটি।

সূত্র : এনডিটিভি

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই