পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই’এর নেতা ইমরান খানের দেশ অচল করে দেয়ার পরিকল্পনার স্বাভাবিক মৃত্যু ঘটবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী এবং নিজের ছোট ভাই শাহবাজ শরীফের সঙ্গে পাকিস্তানের রাজনীতি নিয়ে আলোচনার সময় এ কথা বলেছেন তিনি।
গতকাল রোববার রাজধানী ইসলামাবাদে দেয়া ভাষণে ১৬ ডিসেম্বরের মধ্যে পাকিস্তান অচল করে দেয়ার কর্মসূচি ঘোষণা করেন ইমরান। চলতি মাসের ৪ তারিখে লাহোর অচল করে দেয়ার মাধ্যমে শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ডিসেম্বরের ৮ তারিখে ফয়সলাবাদ, ১২ তারিখে করাচি এবং ১৬ তারিখের মধ্যে পুরো পাকিস্তান অচল করে দেয়া হবে। এ কর্মসূচিকে ‘প্ল্যান সি’ নামে অভিহিত করেন এবং ‘প্ল্যান ডি’ ঘোষণা করা হবে বলেও উল্লেখ করেন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান।
গত আগস্ট থেকে সরকার পতনের দাবিতে ইসলামাবাদে অবস্থান ধর্মঘট করছে পিটিআই। এরই মধ্যে ঝিমিয়ে পড়া এ আন্দোলনকে চাঙ্গা করার জন্য নতুন এ পরিকল্পনা ঘোষণা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এই পরিকল্পনা প্রসঙ্গে নওয়াজ বলেন, ইমরানের ‘এ’ এবং ‘বি’ প্ল্যানের মতই ‘সি’ ও ‘ডি’এর ঝরে পড়বে। তার এ পরিকল্পনারও স্বাভাবিক মৃত্যু ঘটবে বলেও জানান তিনি।আইআরবি
ইআর





