বিদ্রোহ কবলিত ইউক্রেনের পূর্বাঞ্চলে গত ২৪ ঘণ্টায় অন্তত ৭ জন সেনা নিহত হয়েছেন। বিদ্রোহীদের হামলায় তারা নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক সূত্র। খবর রয়টার্সের।

পূর্বাঞ্চলে বিদ্রোহী এবং সরকারের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি চলা অবস্থায় এ ঘটনা ঘটলো। এতে অস্ত্রবিরতি চুক্তি অকার্যকর হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ইউক্রেন সেনাবাহিনীর মুখপাত্র আন্দ্রেই লিসেংকু বলেন, "পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় কামানের গোলায় ৬ জন সেনা নিহত হন। বাকি একজন নিহত হন গুলিতে।" এসব হামলায় আরো অন্তত ১১ সেনা আহত হন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত রবিবার পূর্বাঞ্চলে স্থানীয় নির্বাচনের আয়োজন করে বিদ্রোহীরা। কিন্তু ইউক্রেন সরকার এ নির্বাচনকে অবৈধ বলে ঘোষণা করেছে।

এসএমএ