ইউক্রেন ইস্যুতে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার বার্ষিক ক্ষতি হবে ৪,০০০ কোটি ডলার। রুশ অর্থমন্ত্রী অ্যান্তোন সিলুয়ানভ সোমবার এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ভূ-রাজনৈতিক নিষেজ্ঞার কারণে তার দেশ এই ক্ষতির মুখে পড়বে। তিনি আরো জানান, বিশ্ববাজারে তেলের দাম শতকরা ৩০ ভাগ কমে যাওয়ার কারণে তার দেশ প্রতি বছর ৯,০০০ থেকে ১০,০০০ কোটি ডলার ক্ষতির শিকার হচ্ছে।

এর আগে, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য ক্ষোভ প্রকাশ করে গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের তীব্র সমালোচনা করেছেন।

তিনি নিষেধাজ্ঞাকে ‘সিস্টেমেটিক ভুল’বলেও আখ্যায়িত করেন। পুতিন বলেন, “মার্কিনরা মনে করেছে যে, আমার নিজের ব্যবসা-বাণিজ্য আছে। সে কারণে তারা আমার সঙ্গে ঘনিষ্ঠ লোকজনের ওপর নিধোজ্ঞা আরোপ করেছে।”

তার আগের দিন শনিবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেন-পশ্চিমারা রাশিয়ায় সরকার পরিবর্তনের চেষ্টা করছে।

এমএ