সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট দিতে পারবে লেবানন ও জর্ডানে অবস্থানরত সিরিয় শরণার্থীরা। এজন্য বুধবার লেবাননের বৈরুত এবং জর্ডানের আম্মানে অবস্থিত সিরিয় দূতাবাসে ভোটকেন্দ্র খোলা হয়েছে। জাতিসংঘ বলছে, সিরিয়ার ২৮ লাখ লোক প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। আশা করা হচ্ছে, ৩ জুন অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভ করবেন বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তবে, পশ্চিমা বিশ্ব এই নির্বাচনের সমালোচনা করেছে। ২০১১ সালের মার্চে বাশার আল আসাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান শুরু হওয়ার পর এ পর্যন্ত ১৬০,০০০ লোক মারা গেছে। বিবিসি'র সাংবাদিক জেম মুইর জানিয়েছেন, লেবাননে শরণার্থী হিসেবে আশ্রয় নেয়া ব্যক্তিদের মধ্যে ৫ লাখ লোক রয়েছেন, যাদের ভোটাধিকার প্রয়োগের বয়স হয়েছে। কিন্তু এই বিপুল সংখ্যক ভোটারের জন্য ভোটকেন্দ্র মাত্র ১টি। দূতাবাসের কর্মকর্তারা বলেছেন, যদি অনেক মানুষ ভোট দিতে না পারে তবে ভোট প্রদানের সময়সীমা বাড়ানো হবে। সূত্র: বিবিসি। [b]ঢাকা, ২৭ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]