আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষের ঘটনায় রোববার পাকিস্তানে শোক পালনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত সরকারবিরোধীরা।

শনিবার রাতে সংঘর্ষে হতাহতের ঘটনার পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও মুত্তাহিদা কওমি মুভমেন্ট (এমকিউএম) এ ঘোষণা দেয়।

এমকিউএম নেতা ও পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) সদস্য হায়দার আব্বাস রিজভী সংবাদমাধ্যমকে বলেন, এ মুহূর্তে দেশের পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। দেশের মানুষের কোনো মৌলিক অধিকার নেই।

তিনি বলেন, সরকার আমাদের ওপর বলপ্রয়োগ করে এ অবস্থার সৃষ্টি করেছে। তাই আন্দোলনকারীদের জন্য রোববার শোক পালন করা হবে।

একই সঙ্গে কোনো উপায় না দেখে রোববার দেশব্যাপী হরতালের ডাক দেয়া হয়েছে বলেও জানান পিএটি-এর এই নেতা।

শনিবার রাতভর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে ইসলামাবাদে ইমরান খানের দল পিটিআই ও পিএটি-এর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় সংর্ঘষ হয়েছে।

এতে এক নারী বিক্ষোভকারী নিহতসহ প্রায় ৩০০ জন আহত হয়েছেন। পাকিস্তান নিরাপত্তা বাহিনী প্রায় ১০০ বিক্ষোভকারীকে আটক করেছে।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর