বিতর্কিত পানিসীমার কাছে গোলন্দাজ ইউনিটের মহড়া চালানোর ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার সৈন্য।
এ মহড়া চালালে ‘ভয়াবহ পরিস্থিতি’র মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া।
তবে উত্তর কোরিয়ার এ হুমকি আমলে না নিয়ে মহড়া চালানোর ঘোষণা দিল দক্ষিণ কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কিম মিন-সিওক আজ মঙ্গলবার সকালে সাংবাদিকদের জানিয়েছেন, উত্তর কোরিয়া সোমবার সিউলের কাছে পাঠানো এক ফ্যাক্সবার্তায় বলেছে, দক্ষিণ কোরিয়া যেন পীত সাগরের বাইংইয়ং ও ইওনইয়ং দ্বীপে গোলন্দাজ ইউনিটের মহড়া বন্ধ করে। উত্তর কোরিয়ার প্রভাবশালী সামরিক বিভাগ- ন্যাশনাল ডিফেন্স কমিশনের পক্ষ থেকে পাঠানো ফ্যাক্সবার্তায় হুমকি দিয়ে বলা হয়, মহড়াটি অনুষ্ঠিত হলে দক্ষিণ কোরিয়াকে ‘চরম বিপর্যয়ের’ মুখে পড়তে হবে। কিন্তু দক্ষিণ কোরিয়া বলেছে, পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী এ মহড়া চলবে। সেইসঙ্গে সিউলও পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, উত্তর কোরিয়ার পক্ষ থেকে উস্কানিমূলক কোনো পদক্ষেপ নেওয়া হলে তার ‘কঠিন পাল্টা জবাব’ দেওয়া হবে।
ঢাকা, ২৮ জানুয়ারি(টাইমনিউজবিডি)// টিআই
আন্তর্জাতিক
যে কোন মূল্যে মহড়া চালাবে দক্ষিণ কোরিয়া
বিতর্কিত পানিসীমার কাছে গোলন্দাজ ইউনিটের মহড়া চালানোর ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার সৈন্য। এ মহড়া চালালে ‘ভয়াবহ পরিস্থিতি’র মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে উত্তর কোরিয়া।





