ইরাকের কাছে ৩৯টি অত্যাধুনিক টি-৯০ ট্যাংক হস্তান্তর করেছে রাশিয়া। গত বছর সই হওয়া দ্বিপক্ষীয় চুক্তির ভিত্তিতে এসব ট্যাংক হস্তান্তর করা হয়েছে।
ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার সরবরাহকৃত ৩৯টি ট্যাংক সেনাবাহিনীর একটি ব্রিগেডের দুটি ব্যাটালিয়নের মধ্যে বণ্টন করা হয়েছে।
রুশ বিশেষজ্ঞরা এরই মধ্যে ইরাকি সেনাদেরকে ট্যাংক চালানোর প্রশিক্ষণ দিয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে রাশিয়া ইরাকের কাছে টি-৯০ ট্যাংকের প্রথম চালান সরবরাহ করে। প্রথম চালানে ৩৬টি ট্যাংক সরবরাহ করা হয়েছিল বলে ইরাকের সেনাবাহিনীর চিফ অব স্টাফ জেনারেল ওসমান আল ঘানিমি জানিয়েছেন।
এর আগে ভারত, আলজেরিয়া এবং আজারবাইজানও রাশিয়ার কাছ থেকে টি-৯০ ট্যাংক কিনেছে।
এসএম





