হবু স্বামী ৫০ বছরের প্রৌঢ়, বিয়ের আসরে একথা জানার পর বেঁকে বসে বিয়ে ভেঙে দিল ২১ বছরের পাত্রী স্বয়ং। বরযাত্রীদেরকে ফিরিয়ে দিল সে।। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের হাপুর জেলায়।
মেয়েটি পরিবার-পরিজন ও চেনা-পরিচিতরা অনেক বোঝানোর চেষ্টা করেও তাঁকে একচুলও নড়াতে পারেনি, এমনকি পঞ্চায়েতের মাথারাও তাকে বোঝাতে গিয়ে ব্যর্থ হন। বিয়ের পিঁড়িতে না বসার সিদ্ধান্তে অটল থাকে মেয়েটি।
জানা গিয়েছে, গাজিয়াবাদের নাহালি গ্রামের বাসিন্দা ওই প্রৌঢ়ের সঙ্গে হাপুরের আসোদা গ্রামের মেয়েটির বিয়ে ঠিক হয়েছিল তাকে অনেকটা অন্ধকারে রেখেই। মেয়েটি গরিব ঘরের।
তার বাবা-মা পাত্রের বেশি বয়স, এটা তাকে বলেননি। এমনকি বারাত বিয়েবাড়িতে পৌঁছনোর পরও তারা মেয়েকে কিছু জানাননি। বিয়ের আসরে নিকাহ-র অনুষ্ঠান শুরু হওয়ার পর মেয়েটি বুঝতে পারে, হবু স্বামী তার চেয়ে বয়সে অনেক বড়। সঙ্গে সঙ্গে সে উঠে দাঁড়ায়। প্রৌঢ় পাত্রকে সে বিয়ে করবে না, সোজাসুজি জানিয়ে দেয় বাবা-মাকে।
এক গ্রামবাসী জানান, মেয়েটিকে বাবা-মা, আত্মীয়স্বজনরা বোঝাতে থাকেন, সে কী ভুল করতে যাচ্ছে! কিন্তু মেয়েটি অনড়।
বিয়ের আসরে ডেকে আনা হয় পঞ্চায়েতের কর্তাব্যক্তিদের তারাও মেয়েটিকে বিয়ের মন্ত্র পড়তে বলেন। কিন্তু তাতেও টলানো যায়নি। কয়েক ঘণ্টা এভাবে কাটার পর পাত্রী ছাড়াই অতঃপর ফিরে যায় পাত্রের বাড়ির লোকজন। তবে পাত্র বা মেয়ের বাড়ির তরফে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। সূত্র: ওয়েবসাইট।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএ[/b]স
আন্তর্জাতিক
পাত্রের বয়স ৫০, বিয়ে ভেঙে দিলেন পাত্রী
হবু স্বামী ৫০ বছরের প্রৌঢ়, বিয়ের আসরে একথা জানার পর বেঁকে বসে বিয়ে ভেঙে দিল ২১ বছরের পাত্রী স্বয়ং। বরযাত্রীদেরকে ফিরিয়ে দিল সে।। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের হাপুর জেলায়।মেয়েটি পরিবার-পরিজন ও চেনা-পরিচিতরা





