আইএস প্রধান আবু বকর আল-বাগদাদি ইরাকে মার্কিন নেতৃত্বাধীন জোটের বোমা হামলায় মারাত্মক ভাবে আহত হয়েছেন।
শুক্রবার ইরাকের আল-কাইম শহরের কাছে আইএস'এর শীর্ষ স্থানীয় নেতাদের বহনকারী একটি সামরিক বহরের ওপর এ বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড।
আরো জানানো হয়, শুক্রবার শেষ বেলায় চালানো বিমান হামলায় ১০টি সাঁজোয়া গাড়ির একটি বহর ধ্বংস হয়েছে। ইরাকের মোসেল শহরের কাছাকাছি আইএস'এর এক সমাবেশ লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছিলো।
দুইজন প্রত্যক্ষদর্শী বলেছেন, পশ্চিম ইরাকের সীমান্ত শহর আল কাইমের কাছাকাছি একটি বাড়িতে বিমান হামলায চালানো হয়।এতে সম্ভবত গ্রুপ এর শীর্ষ কমান্ডার আবু বকর আল-বাগদাদীসহ দুইজন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।
স্থানীয় অধিবাসীগণজানান, যোদ্ধাদেরচিকিৎসার জন্য একটি হাসপাতাল সম্পূর্ন খালি করা হয় এবং রক্ত প্রদান করার জন্য লাউড স্পিকারে ঘোষণা করে। স্থানীয়রা নিশ্চিত করে বলতে পারেননি যে নিহতরা মূলত কারা ছিল।
এ সমাবেশে বাগদাদি যোগ দিয়েছিলেন বলে ইরাকের আল-হাদাহ্ চ্যানেল জানিয়েছে। অবশ্য আল-বাগদাদি এ বহরে ছিল কিনা তা নিশ্চিত করেনি পেন্টাগন। এ ছাড়া, বাগদাদি আহত হওয়ার খবর প্রত্যাখ্যান করেছে আইএস।
হামলায় আইএস'এর দু'টি চৌকি ধ্বংসের বিষয়টি নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড।
ইআর





