ইউক্রেনে অবশেষে সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতির লক্ষ্যে একটি প্রাথমিক চুক্তি (প্রটোকল) স্বাক্ষরিত হয়েছে। প্রাথমিক এ চুক্তি অনুযায়ী অস্ত্রবিরতি কার্যকর হচ্ছে শুক্রবার আন্তর্জাতিক সময় বেলা ২টা থেকে। চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো। খবর বিবিসি'র।

চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে প্রতিবেশী বেলারুশের রাজধানী মিনস্কে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট লিওনিড কুচমা, ইউক্রেনে রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল জুরাবভ এবং ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্কে স্ব-ঘোষিত পিপলস রিপাবলিকের নেতৃবৃন্দ।

এদিকে, চুক্তি স্বাক্ষরের আগেও বিদ্রোহ কবলিত পূর্বাঞ্চলে সংঘর্ষ হয়েছে। অপরদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদেরকে অস্ত্র ও সৈন্য দিয়ে সহায়তা করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন পশ্চিমা নেতৃবৃন্দ। সূত্র: বিবিসি

ঢাকা, ০৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ