মার্কিন কুখ্যাত কারাগার গুয়ানতানামো বে। এই কারাগারেরই নিরাপত্তাপ্রহরী ছিলেন টেরি হোল্ডব্রুকস। মাসের পর মাস তিনি কারাগারে আটক মুসলিমদের আচরণ দেখেছেন ও তাদের সঙ্গে কথাও বলেছেন। মুসলিম কয়েদিদেরকে দেখে দেখে এখন তিনি নিজেই মুসলমান হয়ে গেছেন। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
২৯ বছর বয়সী হোল্ডব্রুকস রাতের আধারে মুসলিম বন্দীদের সঙ্গে কথা বলতেন। বিভিন্ন বিষয় নিয়ে কথা হতো তাদের মধ্যে। নীতি, আদর্শ, দর্শন, ইতিহাস ও ধর্মীয় বিষয়গুলো নিয়ে কথা হতো। এক সময় তিনি মুসলমানদের নীতি, আদর্শ, দর্শন, ও বিশ্বাসের প্রতি মুগ্ধ হয়ে যান।
গুয়ানতানামো কারাগারের প্রহরী হিসেবে দায়িত্ব পালনের আগে হোল্ডব্রুকস সেনাবাহিনীর তথ্য পরামর্শক হিসেবে কাজ করতেন।
এরপর তিনি গুয়ানতানামোতে দায়িত্ব পান। গুয়ানতানামোর সব বন্দীই হচ্ছে মুসলিম। তাদেরকে মূলত আফগানিস্তান, ইরাক এবং মধ্যপ্রাচ্য ও আফ্রিকার মুসলিম দেশ থেকে ধরে নিয়ে এনে বন্দী করে রাখা হয়। তাদের উপর চালানো হয় অকথ্য নির্যাতন। গুয়ানতানামোর নির্যাতনের কাহিনী যেন কল্পনাকেও হার মানায়। গুয়ানতানামোর নির্যাতনের ভয়াবহত গা শিউরে উঠার মতো।
মুসলমান হওয়া কারারক্ষী হোল্ডব্রুকস বলেন, কারাবন্দীদের কোরআন তেলাওয়াত, প্রতিদিন সময়মতো নামাজ আদায় এবং তাদের সার্বিক জীবনাচার দেখে আমি মুগ্ধ হই। আর এটাই ইসলাম সম্পর্কে আমাকে জানতে উৎসাহিত করে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
এসএমএ





