মিশরের সিনাই উপদ্বীপে ভয়াবহ বোমা হামলায় অন্তত ২৬ সেনা নিহত হয়েছে। একটি সামরিক চেকপোস্টে চালানো এ হামলায় আহত হয়েছে আরো অনেকে।

নাম প্রকাশে অনচ্ছিুক এক নিরাপত্তা কর্মকর্তা জানান, শেখ জুভেইদ শহরের কারাম আল-কাওয়াদিস এলাকার সেনা চেকপোস্টে এক হামলাকারী একটি গাড়িভর্তি বিস্ফোরক নিয়ে বিস্ফোরণ ঘটায়। নিরাপত্তা কর্মকর্তা জানান, বিস্ফোরণে অন্তত ২৬ জন নিহত ও ৩০ সেনা আহত হয়েছে। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

এর আগে, গত ১৯ অক্টোবর সিনাই উপদ্বীপের উত্তরে রাস্তার পাশে পেতে রাখার বোমা বিস্ফোরণে অন্তত সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছিল।

২০১৩ সালের জুলাই মাসে মিশরের নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করার পর থেকে সিনাই উপদ্বীপে প্রায় প্রতিদিনই বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলা চালাচ্ছে।আইআরবি

ইআর