গত ২৪ ঘণ্টায় ওই সেনা সদস্যরা মারা যান বলে বৃহস্পতিবার (১৮ আগস্ট) দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে। সেদেশের সরকারের বরাত দিয়ে সংবাদমাধ্যম জানিয়েছে, সংঘর্ষে আহতও হয়েছেন ছয় সেনা সদস্য।

সরকার ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে এই সংঘর্ষে এখন পর্যন্ত ৯ হাজার ৫০০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

দেশটির রাষ্ট্রপতির দূত আলেকজেন্ডার জানিয়েছেন, বিচ্ছিন্নতাবাদীদের আক্রমণের পরিমাণ গত ২৪ ঘণ্টায় অনেক বেড়েছে। এতেই সেনা সদস্যদের মৃত্যু হয়েছে। মূলত ইউক্রেনের রুশ সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চলে কেন্দ্রীয় সরকারের পাঠানো সেনাবাহিনীর সঙ্গে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষ অব্যাহত থাকায় এ নিহতের সংখ্যা বাড়ছে। এতে পরিস্থিতির আরো অবনতি হচ্ছে।

জেড