আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লাহ খান মোহাম্মাদি বলেছেন, পাকিস্তানি সেনাবাহিনী যদি সীমান্তবর্তী গ্রামগুলোতে রকেট নিক্ষেপ বন্ধ না করে তাহলে পাল্টা ব্যবস্থা নেয়া হবে। তিনি সংসদ সদস্যদের বলেছেন, পাল্টা হামলার জন্য সরকারের নির্দেশের অপেক্ষায় আছেন তারা। পাক-আফগান সীমান্তে নতুনকরে উত্তেজনা বেড়ে যাওয়ার পর এ হুঁশিয়ারি দেয়া হলো। আফগান কর্মকর্তারা দাবি করেছেন, গত কয়েক দিনে আফগানিস্তানের গ্রামগুলোতে পাকিস্তানি সেনাদের রকেট হামলায় অন্তত ছয় জন নিহত ও ৪০ জন আহত হয়েছে। আফগান ভূখণ্ডে হামলা বন্ধ না হলে পাকিস্তানে অনুষ্ঠেয় নিরাপত্তা সম্মেলন বয়কট করারও হুমকি দিয়েছে কাবুল। গত ২৭ মে পাকিস্তান থেকে ৩০০’রও বেশি  রকেট নিক্ষেপ করা হয়। সেগুলো আফগানিস্তানের বিভিন্ন এলাকায় আঘাত হেনেছে। বাজাউর সীমান্তে আফগানিস্তান থেকে ছোড়া গুলিতে একজন পাক নিরাপত্তা কর্মকর্তা নিহত হওয়ার পর পাকিস্তান থেকে বিপুল সংখ্যক রকেট ছোড়ার ঘটনা ঘটে। সূত্র: আইআরআইবি। [b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি)// টিআই।[/b]