যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছে, যে ইরানের জব্দ করা ২০০ কোটি ডলারের (প্রায় ১৬০০০ কোটি টাকার) সম্পদ ১৯৮৩ সালে বৈরুতে যুক্তরাষ্ট্রের মেরিন সেনা ব্যারাকে বোমা হামলায় নিহত আমেরিকানদের পরিবারকে দিয়ে দিতে হবে।
২০১৪ সালে নিউইয়র্কের আপিল আদালত এক রায়ে সিটি ব্যাংক ট্রাস্ট্রের নিউইয়র্ক শাখায় সঞ্চিত ইরানের ওই অর্থ বাদীদের হস্তান্তর করার নির্দেশ দিয়েছিল।
বুধবারের ওই রায়ে সুপ্রিম কোর্ট সেই আদেশ বহল রাখে। এটা ইরানের কেন্দ্রীয় ব্যাংকের জন্য একটি চ্যালেঞ্জ।
প্রায় ১০০০ আমেরিকান এই মামলাটি দায়ের করেছিল বহু বছর আগে।বাদীদের আইনজীবী টেড অলসন বলেন, সুপ্রিম কোর্টের এই রায়ে তারা মহাখুশি।বাদীদের অভিযোগে ছিল হামলাটি বৈরুতে হলেও এর নেপথ্যে ছিল ইরান।ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ওই হামলা চালায়।
ওই হামলায় ২৪১ মার্কিন সেনা মারা যায়।তবে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষের আইনজীবী কোনো মন্তব্য করতে রাজি হয়নি।এমন সময়ে সুপ্রিম কোর্ট এই রায় দিল যখন কয়েক দশকের বৈরিতার পর ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।সূত্র: আলজাজিরা
এআই





