চীনের উত্তরপশ্চিমাঞ্চলীয় শানঝি প্রদেশে ব্যাপক ভূমিধসে ৪৭ জন নিখোঁজ হয়েছে।

বুধবার প্রথম প্রহরে শানঝি প্রদেশের শানইয়াং কাউন্টি ও এর আশপাশের বিরাট এলাকায় ভূমিধস হয়। এই এলাকায় শানঝি উঝৌ মাইনিং কোম্পানির শ্রমিকরা থাকে। নিখোঁজ হওয়া ব্যক্তিদের মধ্যে এই কোম্পানির খনিশ্রমিকই বেশি।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

প্রবল বৃষ্টিপাতেরকারণে উদ্ধারাভিযান মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভারি বৃষ্টিতে মূলত সেখানে ভূমিধস হয়েছে।

প্রসঙ্গত, চীনে বর্ষা মৌসুমে ভূমিধস ও বন্যার ঘটনা প্রায়ই ঘটে থাকে।

কেএইচ