রাশিয়ার বৃহৎ গ্যাস কোম্পানী গ্যাজপ্রম মঙ্গলবার ইউক্রেনে গ্যাসের রফতানি মূল্য এক তৃতীয়াংশের বেশি বৃদ্ধির ঘোষণা দিয়েছে।
পূর্ববর্তী ক্রেমলিনপন্থী সরকারের পতনের পর পশ্চিমা সমর্থক সরকার ক্ষমতায় আসার পর এ ঘোষণা দেয়া হলো।
বর্তমানে ইউক্রেনকে প্রতি ১ হাজার কিউবিক মিটার গ্যাসের মূল্য ৩৮৫.৫ মার্কিন ডলার পরিশোধ করতে হবে।
গ্যাজপ্রমের প্রধান নির্বাহী অ্যালেক্সি মিলার এক বিবৃতিতে এ কথা বলেন। এর আগে প্রতি ১ হাজার কিউবিক মিটারের মূল্য ছিল ২৮৫.৫ মার্কিন ডলার। সূত্র: এএফপি, আলজাজিরা।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]