কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকট নিরসনের যে প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দিয়েছেন সে বিষয়ে কথা বলার জন্য ওবামাকে ফোন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
টেলিফোন সংলাপে ওবামা সম্ভাব্য আলোচনার জন্য পুতিনকে লিখিত প্রস্তাব দেয়ার আহ্বান জানিয়েছেন বলে মার্কিন প্রেসিডেন্টের আবাসিক দফতর হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে।
এদিকে রুশ প্রেসিডেন্টের আবাসিক দফতর ক্রেমলিন বলেছে, টেলিফোনালাপে পুতিন পরিস্থিতি স্বাভাবিক করার উপায় খুঁজে বের করার আহ্বান জানান।
সম্প্রতি ইউক্রেনের সাবেক প্রজাতন্ত্র ক্রিমিয়ার জনগণের ইচ্ছে অনুযায়ী এটি রুশ ফেডারেশনে যোগ দেয়। কিন্তু এ পরিবর্তন মেনে নিতে পারেনি আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। তারা রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।
শুক্রবার প্রায় এক ঘন্টাব্যাপী ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইউক্রেন সীমান্তে সেনাসমাবেশ না করার জন্য রুশ প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান।
হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ওবামা জানিয়েছেন, রাশিয়া যদি ইউক্রেন সীমান্ত থেকে সৈন্য সরিয়ে নেয় এবং ইউক্রেনের অখণ্ডতা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের আর কোনো পদক্ষেপ না নেয় তাহলেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। টেলিফোন সংলাপে সিদ্ধান্ত হয়, পরবর্তী করণীয় নিয়ে খুব শিগগিরই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসবেন। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]
ইউক্রেন নিয়ে ওবামাকে পুতিনের ফোন
কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকট নিরসনের যে প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দিয়েছেন সে বিষয়ে কথা বলার জন্য ওবামাকে ফোন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে যুদ্ধ বন্ধে সহায়তার আশ্বাস পুতিনের
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসানে সহযোগিতা করতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন।
যুদ্ধ বাড়ানোর প্রস্তুতি পুতিনের, ইউরোপে আতঙ্ক
ইউক্রেন যুদ্ধ আরও জোরদার করার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া—এমন আশঙ্কা প্রকাশ করেছেন পশ্চিমা গোয়েন্দা কর্মকর্তারা। তাদের মূল্যায়ন অনুযায়ী, মস্কো নতুন করে সেনা নিয়োগের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশে সাইবার হামলা, নাশকতা ও অন্যান্য ‘হাইব্রিড’ তৎপরতা বাড়াতে পারে।
পুতিনের সঙ্গে মার্কিন দূতদের দীর্ঘ বৈঠকেও যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি নেই
ইউক্রেন যুদ্ধ থামাতে নতুন শান্তি উদ্যোগ নিয়ে মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তিন ঘণ্টার বেশি সময়ের এই আলোচনাকে ‘খুবই ফলপ্রসূ’ বলে দাবি করেছে ক্রেমলিনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তবে আলোচনায় বড় কোনো অগ্রগতি বা সমঝোতা হওয়ার ইঙ্গিত পাওয়া যায়নি।
কিয়েভে ৭২ ঘণ্টা হামলা বন্ধের নির্দেশ পুতিনের
ইউক্রেনের রাজধানী কিয়েভে ৭২ ঘণ্টার জন্য হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার মধ্যরাত থেকে এই বিরতি কার্যকর হবে বলে জানিয়েছে ক্রেমলিন।
পুতিনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট
কিরগিজস্তানের বিশকেকে শুরু হচ্ছে সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও) সম্মেলন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলনের এক ফাঁকে পুতিনের সঙ্গে পেজেশকিয়ানের দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
















